সম্প্রতি এক সেমিনারে ড. আকবর আলি খান যথার্থই বলেছেন, ‘রাশিয়ার জার ও
ভারতের মোগল সম্রাটের চেয়েও বেশি ক্ষমতা ভোগ করেন আমাদের প্রধানমন্ত্রী।’
বলা বাহুল্য, তা প্রধানমন্ত্রী ভোগ করেন সংবিধানপ্রদত্ত ক্ষমতাবলেই। জোর
করে নয়। আমাদের সংবিধানপ্রণেতারা ‘প্রধানমন্ত্রী’ পদকে এতই ক্ষমতা দিয়েছেন!
পরবর্তীকালে সাংসদেরা তা সংশোধন করার প্রয়োজন মনে করেননি।