আলোচনায় ফখরুল
জিয়া স্বাধীনতার ঘোষক, এটা ধ্রুবতারার মতো সত্য
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। এটা ধ্রুবতারার মতো সত্য।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল রোববার বিএনপি আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এই মন্তব্য করেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘১৯৭১ সালের এই দিনে এ দেশের মানুষের ওপর ভয়াল কালরাত নেমে এসেছিল।... যাদের ওপর জাতি ভরসা করেছিল, তারা আত্মসমর্পণ করেছিল। বাকিরা পালিয়ে গিয়েছিল ভারতে। সেদিন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে দিকনির্দেশনা দিয়েছিলেন। এটা ধ্রুবতারার মতো সত্য যে জিয়াউর রহমানই এ দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যারা এটা অস্বীকার করে, তাদের কারণ একটাই, তারা স্বাধীনতার ঘোষণা দিতে ব্যর্থ হয়েছিল।’
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘মানুষ আওয়ামী দুঃশাসনের কবল থেকে মুক্তি চায়। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে গণতন্ত্রের লাশের ওপর দিয়ে শেখ হাসিনা আবারও ক্ষমতায় যেতে চান। কিন্তু জাতীয়তাবাদীরা হাসিনার সেই খায়েশ পূরণ হতে দেবে না।’

সূত্র: প্রথমআলো.কম, ২৬/০৩/২০১২
No comments:
Post a Comment