Wednesday, April 11, 2012

হাসিনা-খালেদার নববর্ষের শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পরস্পরকে ১৪১৯ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কার্ড বিনিময় করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে আজ বুধবার এ কথা জানানো হয়।
প্রধানমন্ত্রীর এপিএস-১ এম খাইরুল ইসলাম আজ বেলা তিনটা পাঁচ মিনিটে সংসদ ভবনে খালেদা জিয়ার অফিসে গিয়ে তাঁর এপিএস এম সুরাতুজ্জামানের হাতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডটি হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর শুভেচ্ছার জবাবে বিরোধীদলীয় নেতা তাঁর এপিএস এম সুরাতুজ্জামানের মাধ্যমে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নববর্ষের শুভেচ্ছা কার্ড পাঠান। বেলা তিনটা ৩৫ মিনিটে এম খাইরুল ইসলাম প্রধানমন্ত্রীর পক্ষে শুভেচ্ছা কার্ডটি গ্রহণ করেন।
 Prothom-alo.com, 11/04/2012

No comments:

Post a Comment