Monday, June 20, 2011

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে সংবিধান সংশোধন অনুমোদন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধান বিলুপ্ত করে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সুপারিশ প্রতিবেদনটি মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে।
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।


বিশেষ কমিটির সুপারিশ কোনো পরিবর্তন ছাড়াই মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বলে প্রেস সচিব জানান।
বৈঠকে রাষ্ট্র ধর্ম ইসলাম এবং সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রাহমানির রাহিম রাখা নিয়ে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার আপত্তি করলেও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখা না-রাখার বিষয়ে কোনো আলোচনা হয়নি। বিশেষ কমিটি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির যে সুপারিশ করেছে, তা মন্ত্রিসভায় বিনাবাক্যে অনুমোদন দেওয়া হয়েছে।
এ বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের আলোকেই বিশেষ কমিটি সুপারিশ করেছে। সেই সুপারিশ মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১১-এর খসড়া নীতিগত অনুমোদন এবং ইউএন কনভেনশন অ্যাগেইনস্ট ট্র্যান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম (পালের্মো কনভেনশন) অজ্ঝাকশনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment