Sunday, June 26, 2011

পাকিস্তানের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন হেনা

পাকিস্তানের বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হেনা রাব্বানী খারকে পূর্ণ মন্ত্রী করা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।

হিনা রাব্বানী সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের আমলে পিএমএল-কিউ দলের সদস্য ছিলেন। তবে ২০০৮ সালে সাধারণ নির্বাচনের আগে তিনি বর্তমান ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টিতে (পিপিপি) যোগ দেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হওয়ার দৌড়ে হিনা রাব্বানীই এগিয়ে আছেন। পররাষ্ট্রমন্ত্রীর পদটি গত ফেব্রুয়ারি থেকে ফাঁকা। দেশটির তত্কালীন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশীকে সে সময় সরিয়ে দেয়া হলে পদটি শূন্য হয়।
পাকিস্তান এর মধ্যে ঘোষণা দিয়েছে, আগামী জুলাইয়ে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করবেন। এ প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতও জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিনাকে স্বাগত জানাতে প্রস্তুত। এখন খবর সত্যি হলে তিনিই হবেন পাকিস্তানের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী।
সূত্র:আমার দেশ, ২৬/০৬/২০১১

No comments:

Post a Comment