Thursday, January 12, 2012

গোলাম আযম কারাগারে


মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল গোলাম আযমকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনাল থেকে ঢাকা কেন্দ্
মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল গোলাম আযমকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়
ছবি: জিয়া ইসলাম
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় স্বাধীনতার ৪০ বছর পর কারাগারে পাঠানো হলো জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল বুধবার জামিনের আবেদন খারিজ করে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠান।
দুপুর সাড়ে ১২টার দিকে গোলাম আযমকে প্রিজন ভ্যানে করে কারাগারে নেওয়া হয়। সেখান থেকে বিকেল তিনটা ৫০ মিনিটে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়। পরে রাত আটটার দিকে তাঁকে হাসপাতালের প্রিজন সেলে নেওয়া হয়।
গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে শুনানির জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ৯ জানুয়ারি এই মামলার অভিযোগ আমলে নেওয়া হয় এবং গতকাল তাঁকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর মন্তব্যের কঠিন পরিণতি হতে পারে


ইউসুফ রাজা ও আশফাক কায়ানি
ইউসুফ রাজা ও আশফাক কায়ানি

পাকিস্তানে সম্ভাব্য সেনা অভ্যুত্থান বিষয়ে ‘গোপন চিঠি’ নিয়ে সরকার ও সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। গোপন চিঠি কেলেঙ্কারি তদন্তে সেনাবাহিনীপ্রধান জেনারেল আশফাক কায়ানি ও আইএসআই-প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুজা পাশার আদালতে আবেদন করা বেআইনি হয়েছে—প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির এ মন্তব্যকে ‘সাংঘাতিক’ বলে

Sunday, December 18, 2011

রাজধানীতে জামায়াত-শিবিরের তাণ্ডব, নিহত ১

রাজধানীর মতিঝিল, বিজয়নগর, ফকিরের পুল, কারওয়ান বাজার, প্রেসক্লাবসহ বিভিন্ন এলাকায় আকস্মিক হামলা চালিয়ে শহরে ভীতিকর অবস্থার সৃষ্টি করে জামায়াত-শিবিরের কর্মীরা। আজ রোববার সকাল সাড়ে ছয়টা থেকে খণ্ড খণ্ড দলে রাজধানীর বিভিন্ন এলাকায় আকস্মিক হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া ও ককটেল বিস্ফোরণ ঘটায় তারা।

Thursday, December 15, 2011

সংস্কারের পর ‘শহীদ’ শব্দটি বাদ!

বগুড়ার শহীদ টিটু মিলনায়তনের নাম পাল্টে ‘পৌর টিটু মিলনায়তন’ লেখা সাইনবোর্ড টাঙানো হয়েছে। গত সোম�
বগুড়ার শহীদ টিটু মিলনায়তনের নাম পাল্টে ‘পৌর টিটু মিলনায়তন’ লেখা সাইনবোর্ড টাঙানো হয়েছে। গত সোমবার তোলা ছবি


বগুড়ায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্নগুলো হারিয়ে যাচ্ছে। অথচ এই বীর মুক্তিযোদ্ধারাই ১৯৭১ সালে পাকিস্তানের শোষণ ও পরাধীনতার গ্লানি থেকে দেশের মানুষকে মুক্ত করার জন্য জীবন বিলিয়ে দিয়েছিলেন। 

যুবলীগের নেতা বিক্রি করে দিলেন সেতু!

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় যুবলীগের নেতার বিরুদ্ধে এলজিইডির একটি সেতু বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে! ওই নেতার নাম কে এম জাহিদুল হাসান। তিনি উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।

Thursday, December 8, 2011

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ নারী এমপি নির্বাচিত ঘোষিত



আওয়ামী লীগ মনোনীত ৫ নারী প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দুপুরে কমিশন এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ৫ নতুন নারী সংসদ সদস্য

Saturday, December 3, 2011



প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি ও লুটপাটের সুযোগ না থাকার মনোবেদনা থেকেই বিরোধীদলীয় নেত্রী অর্থনীতিতে দেউলিয়াপনা দেখছেন।
দেশের অর্থনীতি নিয়ে খালেদা জিয়ার অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘নিজের