সৈয়দ আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, পৃথিবীর কোনো দেশেই অর্থের বিনিময়ে মনোনয়ন বা নেতা নির্বাচন করা হয় না। একমাত্র বাংলাদেশেই এটা সম্ভব হয়।
গতকাল বুধবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা মিলনায়তনে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, ঢাকায় বসে যাঁরা নেতা-নেত্রী হয়েছেন, তাঁরা ছাড়া মাঠপর্যায়ের সদস্যদের আগে তেমন কোনো মূল্যায়ন ছিল না।
গত সংসদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে প্রার্থী মনোনয়নের মাধ্যমে আওয়ামী লীগ মাঠপর্যায়ে নেতা-কর্মীদের মূল্যায়ন করেছে। এতে দলের গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী হয়েছে।গতকাল বুধবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা মিলনায়তনে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, ঢাকায় বসে যাঁরা নেতা-নেত্রী হয়েছেন, তাঁরা ছাড়া মাঠপর্যায়ের সদস্যদের আগে তেমন কোনো মূল্যায়ন ছিল না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যাঁরা প্রভাবশালী এবং অঢেল অর্থের মালিক, তাঁরা এলাকায় না এসেও অর্থের জোরে সংসদ নির্বাচনে মনোনয়ন লাভ করেছেন। পৃথিবীর কোনো দেশেই অর্থের বিনিময়ে মনোনয়ন বা নেতা নির্বাচন করা হয় না। একমাত্র বাংলাদেশেই এটা সম্ভব হয়।
সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগের প্রত্যেক সদস্যকে সদস্যপদ নবায়ন করতে হবে। কোনো কর্মী বা নেতা সদস্যপদ নবায়ন না করলে স্থানীয় যেকোনো পর্যায়ে জনপ্রতিনিধি ও নেতা নির্বাচনে তাঁর ভোটাধিকার থাকবে না। সদস্যপদ নবায়ন বাধ্যতামূলক।
হোসেনপুরের কর্মসূচি শেষে মন্ত্রী কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের বাংলাদেশ কৃষি ব্যাংকের ৯৭৬তম শাখার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোকতার হোসেন, জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মীর রেজাউল আলম প্রমুখ।
পাকুন্দিয়ায় সৈয়দ আশরাফ
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, গতকাল সন্ধ্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কালিয়াচাপড়ায় নিটল-নিলয় গ্রুপ আয়োজিত ড্রাইভার প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সৈয়দ আশরাফ।
এ সময় সৈয়দ আশরাফ বলেন, ‘আমাদের দেশে প্রশিক্ষণপ্রাপ্ত চালক খুবই কম। দক্ষ চালক না থাকায় রাস্তাঘাটে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে। তাই প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।’
যাঁরা বলেন চালকদের প্রশিক্ষণের কোনো প্রয়োজন নেই, তাঁদের কথাটা আদৌ ঠিক নয়।
নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএর চেয়ারম্যান মো. আয়ুবুর রহমান খান, ভারতের টাটা মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পি এম টেলাং, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী প্রমুখ।
সূত্র: প্রথমআলো, ২৪/১১/২০১১
No comments:
Post a Comment