ভারতের কৃষিমন্ত্রী শারদ পাওয়ারকে চড় মেরেছে দিল্লির এক যুবক। নাম হরবিন্দর সিং (২৪)।
এনডিটিভি’র খবরে বলা হয়েছে, দিল্লিতে অবস্থিত নয়াদিল্লি পৌর কর্পোরেশনে (এনডিএমসি) বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
একটি সাহিত্য বিষয়ক অনুষ্ঠান শেষে ওই ভবন থেকে বের হওয়ার সময় শারদ পাওয়ারকে চড় মারেন ক্ষুব্ধ হরবিন্দর।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শারদ পাওয়ারের ব্যর্থতার কারণে ক্ষুব্ধ হয়ে হরবিন্দর তাকে চড় মারেন।
হরবিন্দর সিং পেশায় একজন টেম্পু চালক। মন্ত্রীকে চড় মারার পরপরই নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে।
‘দ্য হিন্দুস্তান টাইমস’ গণমাধ্যম কর্মীদের উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে।
এ ঘটনার নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও অন্যান্য রাজনীতিবিদরা। শারদ পাওয়ারের সঙ্গে কথাও বলেছেন মনমোহন।
সামজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, “রাজনীতিবিদদের ওপর হামলা সহ্য করা হবে না।”
হরবিন্দর স¤প্রতি সাবেক টেলিযোগাযোগমন্ত্রী সুখরামের ওপরও চড়াও হয়েছেন বলে জানা গেছে।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
No comments:
Post a Comment