আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর সরকারি মাদ্রাসার মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার দুই দেশের সীমানা নির্ধারণ করেছে। তিনি বলেন, গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা আওয়ামী লীগ আদায় করেছে। তিনি আরও বলেন, জনগণের সব চাহিদা পূরণে সরকার সচেষ্ট।
প্রধানমন্ত্রী আজ রাজশাহীর কাঁটাখালিতে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুেকন্দ্র উদ্বোধন করেন। তিনি বলেন, ভবিষ্যতে রাজশাহীতে বিদ্যুতের কোনো ধরনের সংকট হবে না। তিনি আরও বলেন, রাজশাহী একসময় সন্ত্রাসের জনপদ ছিল। বাংলা ভাই ও জঙ্গিবাদের আতঙ্কে এলাকার মানুষ শান্তিতে ছিল না। তারা বিভিন্ন জায়গায় বোমা ফুটিয়েছে, মানুষ হত্যা করেছে। আওয়ামী লীগ সরকার সন্ত্রাস দূর করে দেশের মানুষকে শান্তিতে রেখেছে।
No comments:
Post a Comment