বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেছেন, ‘দুর্নীতির গন্ধে এখন নাক চেপে রাখাই দায়, অথচ আপনি বলছেন দরখাস্ত না পেলে দুর্নীতির তদন্ত করবেন না।’
Friday, September 16, 2011
দুর্নীতির প্রমাণ পেলে কারও মন্ত্রিত্ব থাকবে না: প্রধানমন্ত্রী
আজ সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টামণ্ডলীর যৌথ সভার উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ যৌথ সভা অনুষ্ঠিত হচ্ছে।
হাসিনা মানসিকভাবে, খালেদা শারীরিকভাবে ভেঙে পড়েন
আড়াই লাখ মার্কিন তারবার্তা ফাঁস করেছে উইকিলিকস। মার্কিন কূটনীতিকদের ভাষ্যে এসব তারবার্তায় বেরিয়ে এসেছে বাংলাদেশের রাজনীতি ও ক্ষমতার অন্দরমহলের খবর
সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় কারাবন্দী অবস্থায় শেখ হাসিনা ও খালেদা জিয়া—এ দুই সাবেক প্রধানমন্ত্রীই অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে শেখ হাসিনা শারীরিক অসুস্থতার চেয়ে মানসিকভাবেই ভেঙে পড়েছিলেন বেশি। অন্যদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ছিল বেশ নাজুক।
ত ৎ কালীন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসানকে উদ্ধৃত করে ঢাকার মার্কিন দূতাবাসের কূটনৈতিক তারবার্তায় এ কথা বলা হয়েছে। উইকিলিকসের গত ৩০ আগস্ট ফাঁস করা তারবার্তার অন্যতম এটি।

Monday, August 29, 2011
মাহবুবে চাইলে আহম্মেদকে বাঁচাতে পারতেন
(অ্যাডভোকেট মমতাজউদ্দিন (এম ইউ) আহম্মেদের (৫২) মৃত্যুর জন্য এবার সরাসরি অ্যাটর্নি জেনারেলের দিকে আঙুল তুললেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
Saturday, August 27, 2011
স্বরাষ্ট্রমন্ত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় এজাহার
আইনজীবী এম ইউ আহমেদ পুলিশের নির্যাতনে অসুস্থ হয়ে মারা গেছেন। এই অভিযোগ এনে গতকাল শুক্রবার রাতে রমনা থানায় মামলার জন্য এজাহার দিয়েছেন তাঁর স্ত্রী সেলিনা আহমেদ। তাতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনসহ ছয়জনকে আসামি করা হয়েছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অনুপস্থিতিতে এজাহারটি গ্রহণ করেন অপারেশন কর্মকর্তা আলতাফ হোসেন। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অনুপস্থিতিতে এজাহারটি গ্রহণ করেন অপারেশন কর্মকর্তা আলতাফ হোসেন। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।
পুলিশ হেফাজতে অসুস্থ, ১৫ দিন পর হাসপাতালে মৃত্যু
- রাজধানীর স্কয়ার হাসপাতালে শোকে নিথর এম ইউ আহমেদের স্ত্রী ও ছোট ছেলেছবি: প্রথম আলো
- এম ইউ আহমেদের মরদেহ দেখতে গেলে বিক্ষোভের মুখে পড়েন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে পুলিশি পাহারায় তিনি স্কয়ার হাসপাতাল ত্যাগ করেনপ্রথম আলো
হাইকোর্টে হট্টগোলের ঘটনায় গ্রেপ্তার হওয়া বিএনপি-সমর্থক আইনজীবী মমতাজ উদ্দিন আহমেদ (৫০) মারা গেছেন।
Thursday, August 25, 2011
গাদ্দাফিই লিবিয়ার বৈধ নেতা: চাভেজ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ গত মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, তিনি শুধু মুয়াম্মার গাদ্দাফিকেই লিবিয়ার বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দিয়ে যাবেন। গাদ্দাফির পতন ঘনিয়ে আসার মুহূর্তে চাভেজ এই ঘোষণা দেন। খবর এএফপির।
চাভেজ বলেন, লিবিয়ায় শুধু একটি সরকারই আছে, যার নেতৃত্বে রয়েছেন মুয়াম্মার গাদ্দাফি।
চাভেজ বলেন, লিবিয়ায় শুধু একটি সরকারই আছে, যার নেতৃত্বে রয়েছেন মুয়াম্মার গাদ্দাফি।
Subscribe to:
Comments (Atom)