প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া নিজের দেউলিয়াপনার কথা দেশের ওপর চাপাচ্ছেন। যুদ্ধাপরাধ এবং দুর্নীতিবাজদের বাঁচাতে উনি হরতাল করছেন। খালেদা জিয়া দুর্নীতি ও লুটপাটের সুযোগ না পাওয়ার বেদনা থেকেই দেশের
অর্থনীতি ও সরকারের বিরুদ্ধে দেউলিয়াপনার অভিযোগ তুলেছেন। ব্যক্তিগত দুঃখ দেশের ওপর চাপাচ্ছেন।’আজ শনিবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
টিপাইমুখ প্রকল্প নিয়ে শেখ হাসিনা বলেছেন, ‘দেশের ক্ষতি হয়, এমন কিছু কাউকে করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ সব সময় দেশের স্বার্থ রক্ষা করেছে। আর বিরোধী দল ক্ষমতায় থাকলে সবকিছু বদলে যায়।’ তিনি বলেন, ‘বিএনপির দুই গুণ—দুর্নীতি ও মানুষ খুন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ভাগ করা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। আমরা রাজধানী ঢাকাকে ভাগ করছি না। জনগণকে অধিক সেবা দেওয়ার লক্ষ্যে ঢাকা সিটি করপোরেশনকে প্রশাসনিকভাবে দুই ভাগ করা হচ্ছে।’
সূত্র: প্রথমআলো.কম, ০৩/১২/২০১১
No comments:
Post a Comment