স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘‘এক সন্ত্রাসী নিখোঁজ হয়েছেন বলে হরতালের নামে হাজারো সন্ত্রাসী মাঠে নামিয়েছেন খালেদা জিয়া।”
মে দিবস উপলক্ষে মঙ্গলবার টঙ্গিতে আয়োজিত শ্রমিক মহাসমাবেশে একথা বলেন তিনি।
সৈয়দ আশরাফ বলেন, “খালেদা জিয়া হরতালের নামে সন্ত্রাসীদের মাঠে নামিয়েছেন।”
আওয়ামী লীগ গুম ও খুনের রাজনীতি করে না। আহসানউল্লাহ মাস্টারকে তার বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছিল, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াকে বোমা মেরে হত্যা করা হয়েছিল। এমনকি আহসানউল্লাহ মাস্টারকে দেখতে সিএমএইচে যেতে আওয়ামী লীগ নেতাদেরও বাধা দেয়া হয়েছিল বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ঢাকা, ১ মে: bdnews24.com
No comments:
Post a Comment