যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ছাত্রলীগকে দুর্নাম মুক্ত হবে। তাদের সুনাম ফিরিয়ে আনতে হবে। এজন্য সন্ত্রাস টেন্ডারবাজি বাদ দিয়ে ছাত্রলীগকে সুস্থধারার রাজনীতি করতে হবে।
শুক্রবার দুপুরে উত্তরাঞ্চল সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে সৈয়দপুর যাওয়ার সময় নাটোর রেলস্টেশনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন তিনি। এসময় স্থানীয় ছাত্রলীগ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে একটি মহল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে কিন্তু তা কোনোদিন সফল হবে না। এই মহল থেকে সতর্ক থাকতে হবে।”
তিনি বলেন, “সরকারের মধ্যবর্তী উন্নয়ন আগামী এক বছরের মধ্যেই বাস্তবায়ন হলে জনগণ স্বস্তি পাবে।”
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান খানসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
যাত্রাবিরতি শেষে তিনি সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দেন।
নাটোর, ৪ মে: bdnews24.com
No comments:
Post a Comment