বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, সরকারের গুম-হত্যা ও দমন-নিপীড়নের কথা বিদেশি অতিথিদের জানাবে বিএনপি।
শুক্রবার জিয়া স্মৃতি সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মঈন খান। পরে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি অভিযোগ করেন, “বিরোধী দলের ওপর সরকারের নির্যাতন মাত্রা ছাড়িয়ে গেছে। তিনি বলেন, দেশের ভেতরে এর প্রতিবাদ করা হচ্ছে। বিরোধী দলের ওপর অত্যাচার দেশের মানুষ মেনে নেয়নি। তারা নিন্দা জানিয়েছে।”
সাবেক এই মন্ত্রী বলেন, “বাংলাদেশে খুব অল্প দিনের ব্যবধানে তিনজন অতিথি আসছেন। তাদের কাছে সরকারের গুম-হত্যা ও দমন-নিপীড়নের কথা বিএনপি অবহিত করবে।”
তিনি বলেন, “সরকারই এসব সমস্যা তৈরি করেছে। সরকারকেই এর সমাধান করতে হবে। তবে আন্তর্জাতিক চাপে রাখার জন্য বিএনপি বিদেশি অতিথিদের এসব কথা জানাবে।”
বিএনপি বিদেশিদের কাছে নালিশ জানাচ্ছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নালিশ জানানো নয়, অবহিত করা।
ঢাকা, ৪ মে: bdnews24.com
No comments:
Post a Comment