Wednesday, June 6, 2012

‘ভূতের’ আছর থেকে খালেদাকে মুক্ত করবো: হুদা

বিএনপির ভেতরের কিছু ‘ভূত’ খালেদা জিয়াকে প্রভাবিত করছে মন্তব্য করে দল থেকে সদ্য পদত্যাগী নেতা নাজমুল হুদা বলেছেন, সেই ভূত তাড়ানোর চ্যালেঞ্জ নিয়ে তিনি দল ছেড়েছেন।

বুধবার দুপুরে তোপখানা রোডে নিজের চেম্বারে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, “দেশনেত্রী খালেদা জিয়াকে প্রভাবিত করছে বিএনপির অভ্যন্তরের কিছু ভূত। এই ভূতদের ম্যাডামের আশ-পাশ থেকে তাড়িয়ে তাকে সর্বাগ্রে মুক্ত করতে চাই। এই কাজটি করতে হলে দলের ভেতরে থেকে করা যাবে না, বহি®কৃত হতে হবে।


“তাই আমার কাজ হবে দলের বাইরে থেকে দলে শুদ্ধি অভিযানের মাধ্যমে নতুন রাজনীতি শুরু করা”, যোগ করেন তিনি।


খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে সংলাপের আমন্ত্রণ না জানানোয় বিএনপি থেকে পদত্যাগ করেন ব্যরিস্টার নাজমুল হুদা।


এর আগে গত ২৩ মে সংবাদ সম্মেলন করে ৫ জুনের মধ্যে প্রধানমন্ত্রীকে সংলাপের আমন্ত্রণ জানানোর জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে অনুরোধ জানান হুদা।


দুর্নীতির অভিযোগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার হওয়া হুদাকে ২০১০ সালে ‘সংগঠনবিরোধী’ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করেছিলেন খালেদা জিয়া। চেয়ারপার্সনের কাছে ‘দুঃখ প্রকাশ’ করে দলের ফেরার এক বছরের মাথায় নাজমুল হুদা এবার নিজেই দল ছাড়ার ঘোষণা দিলেন।


দলের ভেতরে ‘ভূত’ কারা জানতে চাইলে সাবেক এই যোগাযোগমন্ত্রী বলেন, “ওইসব ভূতদের নাম আমি বলতে চাই না। অবশ্যই শুদ্ধি অভিযানের মাধ্যমে ওইসব ভূতদের বিতাড়িত করা হবে, দলকে পরিস্কার ও জঞ্জালমুক্ত করবো।”


বিএনপি ‘ভূত’ মুক্ত হলে আবার দলে ফেরার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।


নতুন কোনো দল করার কথা ভাবছেন না জানিয়ে নাজমুল হুদা বলেন, তবে বিএনপির ভেতরে যারা অবহেলিত, মূল্যায়ন হয়নি, যারা অবহেলার কারণে দল ছেড়ে চলে গেছেন, তাদের সঙ্গে আলোচনা করবো। যা কিছুই করি তাদের নিয়ে করবো।


তিনি বলেন, “আমি বিএনপিকে জিয়ার লাইনে নিয়ে ফিরে আসতে চাই। আমি বিএনপিতে কোনো বিভাজন করছি না।”


দলের প্রতিষ্ঠাকালীন স্থায়ী কমিটির সদস্য হুদা বলেন, জিয়া আলোকিত ছাত্রদের সন্ধানে হিজবুল বাহার করেছিলেন, ছাত্রদের শিক্ষাঙ্গন থেকে সরিয়ে তার আশপাশের সশস্ত্র ক্যাডার করার জন্য নয়। দেশের আলোকিত মানুষদের দেশের নেতৃত্ব হিসেবে গড়ে তোলার জন্য জিয়া ছাত্র-ছাত্রীদের শিক্ষিত করতে শিক্ষাঙ্গন সন্ত্রাস মুক্ত করেছিলেন। আজ কোথায় সেই আদর্শ? শুধু টেন্ডারবাজির জন্য ছাত্র রাজনীতির নামে ইচ্ছা করে ফেল করা ছাত্রত্ব বজায় রাখা হচ্ছে।


তিনি অভিযোগ করেন, দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত একে একে জিয়ার কাছের লোকদের দল থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে।


“আমি এদের সবাইকে খালেদা জিয়ার পাশে আবার জড়ো করতে চাই। তৈরি করতে চাই একটি শক্তিশালী বিএনপি”, প্রত্যয় ব্যক্ত করেন নাজমুল হুদা।


এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ক্ষমতা হস্তান্তরের এই আন্দোলন অসাংবিধানিক। মেয়াদের আগেই এরকম আন্দোলনের মাধ্যমে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ, সংবিধান অনুযায়ী পাঁচ বছর পর নির্বাচন হবে। এক বছরের মাথায় নির্বাচিত একটি সরকারকে ব্যর্থ বলছি। এটা সঠিক পথ নয়।”


হুদা আরো দাবি করেন, ১৯৮২ সালে খালেদা জিয়াকে রাজনীতিতে আনার পেছনে তৎকালীন বিএনপি মহাসচিব এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে তিনিই কাজ করেছেন।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, 06/06/2012

Sunday, May 27, 2012

‘তত্ত্বাবধায়ক নয়, অন্তর্বর্তী সরকার নিয়ে কথা বলুন’

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার রূপরেখা নিয়ে আলোচনার পথ সবসময়ই খোলা রয়েছে, তবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে নয়।

Wednesday, May 9, 2012

জবাবদিহি নির্বাচন কমিশনের জন্য অগ্নিপরীক্ষা


সম্প্রতি প্রথম আলোতে (২৫ এপ্রিল ২০১২) প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী জানা যায়, আমাদের একজন মাননীয় সাংসদ এনামুল হক সরকারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে লিপ্ত রয়েছেন, যার ফলে তিনি সাংসদ হওয়ার এবং সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। দুদক তদন্ত করে এ ব্যাপারে নিশ্চিত হয়েছে এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন ও জাতীয় সংসদের স্পিকারের কাছে বিষয়টি পাঠিয়েছে।

Friday, May 4, 2012

সোহেল তাজের খোলা চিঠি আর সক্রিয় রাজনীতি নয়

সোহেল তাজ পদত্যাগের পর পরই তিনি তাঁর এলাকা ও দেশবাসীর উদ্দেশে একটি খোলা চিঠি লেখেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে অবস্থানরত সোহেল তাজের সেই চিঠি নিউজ ওয়ার্ল্ড প্রকাশ করেছে।

চিঠিটি প্রথম আলোর অনলাইন পাঠকের জন্য হুবহু তুলে দেওয়া হলো

সোহেল তাজকে মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি পদত্যাগপত্র গৃহীত হয়নি, প্রতিমন্ত্রীর সুবিধা পাবেন


সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজীম আহমেদ সোহেল তাজ দপ্তরবিহীন প্রতিমন্ত্রী পদে বহাল থাকবেন। পদত্যাগ ও বেতনভাতা গ্রহণ সম্পর্কে তার দেয়া দুই চিঠির জবাবে এক চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগ স্পষ্টভাবে একথা জানিয়ে দিয়েছে। গতকাল

গুম-হত্যা ও দমন-নিপীড়নের কথা বিদেশিদের জানাবো: মঈন খান



বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, সরকারের গুম-হত্যা ও দমন-নিপীড়নের কথা বিদেশি অতিথিদের জানাবে বিএনপি।

ছাত্রলীগকে টেন্ডারবাজি বাদ দিতে হবে: ওবায়দুল কাদের



যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ছাত্রলীগকে দুর্নাম মুক্ত হবে। তাদের সুনাম ফিরিয়ে আনতে হবে। এজন্য সন্ত্রাস টেন্ডারবাজি বাদ দিয়ে ছাত্রলীগকে সুস্থধারার রাজনীতি করতে হবে।

বাংলাদেশের সংবিধান আজ অস্তিত্বহীন: মওদুদ



বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, “বাংলাদেশের সংবিধান আজ অস্তিত্বহীন হয়ে পড়েছে। সংবিধান এবং সংসদকে সরকার অকার্যকর করে দিয়েছে। সাধারণ মানুষের কাছে সংবিধান এখন একটি অর্থহীন শব্দ। তাই বাংলাদেশের সংবিধান আজ অস্তিত্বহীন।”

অনেক কিছু জানলেও বলতে পারি না: কামরুল



আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, “ইলিয়াস আলী গুমসহ দেশের সার্বিক পরিস্থিতিতে ষড়যন্ত্রের বিষয়ে অনেক কিছু জানলেও দায়িত্বে থেকে সব বলতে পারি না।”

Thursday, May 3, 2012

‘নিজের লালিত সন্ত্রাসীরাই ইলিয়াসকে খুন করেছে’


 
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, “ইলিয়াস আলীর লালিত সন্ত্রাসীরাই তাকে খুন করেছে।”

Tuesday, May 1, 2012

রাজনৈতিক নেতাদের নিধনে মহাপরিকল্পনা নিয়েছে সরকার: মঈন খান


 
সরকার বাকশালী কায়দায় দেশ শাসন করার মানসে বিরোধীদলের রাজনৈতিক নেতাদের নিধনে এক মহাপরিকল্পনা প্রণয়ন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আর এই পরিকল্পনার অংশ হিসেবেই দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ ১০৮ জনের নামে বানোয়াট মামলা দেয়া হয়েছে।

এক সন্ত্রাসী নিখোঁজ, খালেদার হাজারো সন্ত্রাসী মাঠে: আশরাফ


 
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘‘এক সন্ত্রাসী নিখোঁজ হয়েছেন বলে হরতালের নামে হাজারো সন্ত্রাসী মাঠে নামিয়েছেন খালেদা জিয়া।”

Friday, April 27, 2012

রাজনীতিবিদ গুম হচ্ছে, আমি নিরাপদ বোধ করি না: মেনন



ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সাম্প্রতিক সময়ে গুম অপহরণের মতো ঘটনা নতুন মাত্রা যোগ করেছে। রাজনীতিবিদও গুম হচ্ছে। তাই একজন রাজনীতিবিদ হিসেবে আমি নিজেও নিরাপদ বোধ করি না।

‘রাজনীতিতে সৌজন্যবোধ বিরল প্রজাতির প্রাণীর মতোই’



আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের রাজনীতিতে সৌজন্যবোধকে বিরল প্রাণীর সঙ্গে তুলনা করে বলেছেন, “বিরল প্রজাতির প্রাণীর মতোই আজ আমাদের রাজনীতি থেকে সৌজন্যবোধ হারিয়ে যাচ্ছে।”

Tuesday, April 24, 2012

দলীয় নেতা-কর্মীদের আটকের প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গামছা বিছিয়ে
Add caption
দলীয় নেতা-কর্মীদের আটকের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গামছা বিছিয়ে শুয়ে পড়েন �নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আজ মঙ্গলবার কৃষক শ্রমিক জনতা লীগের সাত-আটজন নেতা-কর্মীকে আটকের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলটির সভাপতি কাদের সিদ্দিকী।

Saturday, April 21, 2012

যেভাবে ইলিয়াসকে তুলে নেয়া হয়


হঠাৎ মধ্যরাতে শুনতে পাই বিকট একটা শব্দ। মনে হলো একটি গাড়ি অপর গাড়িকে ধাক্কা দিয়েছে। এর পরই কানে ভেসে আসে ধস্তাধস্তির শব্দ। কেউ একজন চিৎকার করে বলছিলেন- বাঁচাও, বাঁচাও, এরপর নীরব হয়ে যায় এলাকা। পুরো ঘটনাটি ঘটে ৫ থেকে ৭ মিনিটের মধ্যে। গতকাল বনানী থানাধীন ২ নম্বর সড়কে অবস্থিত সাউথ পয়েন্ট স্কুল ও  নূরানী টাওয়ারের সিকিউরিটি গার্ড এবং  একাধিক নির্মাণ শ্রমিক এ বর্ণনা দেন।

Wednesday, April 11, 2012

অর্পিত সম্পত্তির তালিকা চূড়ান্ত

ইজারা দেওয়া সম্পত্তির তালিকা চূড়ান্ত করার পর ইজারা না দেওয়া অর্পিত সম্পত্তির তালিকাও চূড়ান্ত করেছে সরকার। তালিকা অনুযায়ী, ইজারা না দেওয়া সম্পত্তির পরিমাণ প্রায় পৌনে পাঁচ লাখ একর। আর ইজারা দেওয়া সম্পত্তির পরিমাণ প্রায় এক লাখ ৯০ হাজার একর।

হাসিনা-খালেদার নববর্ষের শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পরস্পরকে ১৪১৯ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কার্ড বিনিময় করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে আজ বুধবার এ কথা জানানো হয়।

Sunday, March 25, 2012

সিলেটে ছাত্রলীগ নেতাকে হত্যা

সিলেটের কীন ব্রিজ থেকে ছুড়ে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যা করা হয়েছে। ছুড়ে ফেলার পরপর প্রায় ৩০ ফুট নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই নেতা। গতকাল বিকাল ৩টার দিকে প্রকাশ্যে এ ঘটনা ঘটিয়ে হত্যাকারীরা ব্রিজের ওপর দিয়ে পালিয়ে যায়। নিহত ছাত্রলীগ নেতার নাম আলফু মিয়া হাসান (২৬)।

জিয়া স্বাধীনতার ঘোষক, এটা ধ্রুবতারার মতো সত্য


আলোচনায় ফখরুল

জিয়া স্বাধীনতার ঘোষক, এটা ধ্রুবতারার মতো সত্য

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। এটা ধ্রুবতারার মতো সত্য।

স্মৃতিসৌধ এলাকায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, ভাঙচুর

কাঠের রোলার ও বাঁশের লাঠি নিয়ে সংঘর্ষে লিপ্ত বিক্ষুব্ধ নেতা-কর্মীরাসাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আজ সোমবার সকালে বিএনপির দুই পক্ষে এবং পরে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। এ ছাড়া সংঘর্ষের সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা প্রায় ২০টি যানবাহন ভাঙচুর করে।

Monday, March 12, 2012

প্রতিশ্রুতিও দিলেন খালেদা

আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করতে ডাকা নয়া পল্টনের মহাসমাবেশে কার্যত নির্বাচনী বক্তৃতাই দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 

Saturday, March 10, 2012

খালেদা কত অশান্তি করবেন তা নিয়েই চিন্তা

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দলের নেতা খালেদা জিয়ার কথা ও কাজে মিল নেই। তাঁর ছোবল যে কত মারাত্মক, তা ২০০১ সালের নির্বাচনের পরে টের পেয়েছি। উনি শান্তিপূর্ণভাবে অবস্থান ধর্মঘট করবেন বলছেন, কিন্তু তিনি যে কত অশান্তি করবেন তা নিয়েই আমার চিন্তা। 

Thursday, January 12, 2012

গোলাম আযম কারাগারে


মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল গোলাম আযমকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনাল থেকে ঢাকা কেন্দ্
মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল গোলাম আযমকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়
ছবি: জিয়া ইসলাম
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় স্বাধীনতার ৪০ বছর পর কারাগারে পাঠানো হলো জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল বুধবার জামিনের আবেদন খারিজ করে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠান।
দুপুর সাড়ে ১২টার দিকে গোলাম আযমকে প্রিজন ভ্যানে করে কারাগারে নেওয়া হয়। সেখান থেকে বিকেল তিনটা ৫০ মিনিটে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়। পরে রাত আটটার দিকে তাঁকে হাসপাতালের প্রিজন সেলে নেওয়া হয়।
গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে শুনানির জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ৯ জানুয়ারি এই মামলার অভিযোগ আমলে নেওয়া হয় এবং গতকাল তাঁকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর মন্তব্যের কঠিন পরিণতি হতে পারে


ইউসুফ রাজা ও আশফাক কায়ানি
ইউসুফ রাজা ও আশফাক কায়ানি

পাকিস্তানে সম্ভাব্য সেনা অভ্যুত্থান বিষয়ে ‘গোপন চিঠি’ নিয়ে সরকার ও সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। গোপন চিঠি কেলেঙ্কারি তদন্তে সেনাবাহিনীপ্রধান জেনারেল আশফাক কায়ানি ও আইএসআই-প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুজা পাশার আদালতে আবেদন করা বেআইনি হয়েছে—প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির এ মন্তব্যকে ‘সাংঘাতিক’ বলে