Monday, August 29, 2011

মাহবুবে চাইলে আহম্মেদকে বাঁচাতে পারতেন

ঢাকা, অগাস্ট ২৮ 
(অ্যাডভোকেট মমতাজউদ্দিন (এম ইউ) আহম্মেদের (৫২) মৃত্যুর জন্য এবার সরাসরি অ্যাটর্নি জেনারেলের দিকে আঙুল তুললেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। 

Saturday, August 27, 2011

স্বরাষ্ট্রমন্ত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় এজাহার

আইনজীবী এম ইউ আহমেদ পুলিশের নির্যাতনে অসুস্থ হয়ে মারা গেছেন। এই অভিযোগ এনে গতকাল শুক্রবার রাতে রমনা থানায় মামলার জন্য এজাহার দিয়েছেন তাঁর স্ত্রী সেলিনা আহমেদ। তাতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনসহ ছয়জনকে আসামি করা হয়েছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অনুপস্থিতিতে এজাহারটি গ্রহণ করেন অপারেশন কর্মকর্তা আলতাফ হোসেন। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।

পুলিশ হেফাজতে অসুস্থ, ১৫ দিন পর হাসপাতালে মৃত্যু


  • রাজধানীর স্কয়ার হাসপাতালে শোকে নিথর এম ইউ আহমেদের স্ত্রী ও ছোট ছেলে
    রাজধানীর স্কয়ার হাসপাতালে শোকে নিথর এম ইউ আহমেদের স্ত্রী ও ছোট ছেলে
    ছবি: প্রথম আলো
  • এম ইউ আহমেদের মরদেহ দেখতে গেলে বিক্ষোভের মুখে পড়েন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে পুলিশি পা
    এম ইউ আহমেদের মরদেহ দেখতে গেলে বিক্ষোভের মুখে পড়েন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে পুলিশি পাহারায় তিনি স্কয়ার হাসপাতাল ত্যাগ করেন
    প্রথম আলো
হাইকোর্টে হট্টগোলের ঘটনায় গ্রেপ্তার হওয়া বিএনপি-সমর্থক আইনজীবী মমতাজ উদ্দিন আহমেদ (৫০) মারা গেছেন। 

Thursday, August 25, 2011

গাদ্দাফিই লিবিয়ার বৈধ নেতা: চাভেজ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ গত মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, তিনি শুধু মুয়াম্মার গাদ্দাফিকেই লিবিয়ার বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দিয়ে যাবেন। গাদ্দাফির পতন ঘনিয়ে আসার মুহূর্তে চাভেজ এই ঘোষণা দেন। খবর এএফপির।
চাভেজ বলেন, লিবিয়ায় শুধু একটি সরকারই আছে, যার নেতৃত্বে রয়েছেন মুয়াম্মার গাদ্দাফি।

আমাদের সিভিক সেন্সের অভাব আছে: প্রধানমন্ত্রী




প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন, ‘পুরো দেশকে নিয়মশৃঙ্খলায় ফিরিয়ে আনতে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। সমস্যা আসবে, হতাশ হওয়ার কিছু নেই। সমস্যা যেটুকু থাকুক, তা সমাধানের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি।’ জাতীয় সংসদের দশম অধিবেশনের সমাপনী বক্তব্যে আজ বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন।

Wednesday, August 24, 2011

অভিজ্ঞতা অর্জনের নামে নৌমন্ত্রির .....

Rmxg †PŠayix meyR
nvRvi nvRvi †KvwU UvKvi ¯^‡cœi cÖKí MÖnY, Gme wel‡q AwfÁZv AR©‡b avivevwnK we‡`k mdi Ges K_vi dzjSzwi‡ZB AvovBwU eQi cvi K‡i‡Q †bŠcwienb gš¿Yvjq| 55 nvRvi †KvwU UvKv e¨‡q Mfxi mgy`ª e›`i wbg©v‡Yi †Zvo‡Rvo GLbI KvM‡R-Kj‡gB mxgve×| ˆZwi nqwb Mfxi mgy`ª e›`i Aa¨v‡`k| wbwðZ nIqv hvqwb Znwej †RvMvb

বিদ্রোহীদের দখলে গাদ্দাফির প্রাসাদ


বাব আল আজিজিয়া প্রাসাদের ভেতরে মঙ্গলবার রাতে গাদ্দাফির প্রতিকৃতির ওপর পা রেখে দাঁড়িয়ে আছেন এক বিদ্রোহী যোদ্ধা বিবিসি

অবশেষে চূড়ান্ত পতন ঘটেছে লিবিয়ার ৪২ বছরের একনায়ক কর্নেল মুয়াম্মার আল গাদ্দাফির। ত্রিপোলিতে গাদ্দাফির শাসনের শেষ দুর্গ সুরম্য বাব আল আজিজিয়া প্রাসাদ দখল করে নিয়েছে বিদ্রোহী যোদ্ধারা। মার্কিন বাহিনীর বাগদাদ দখলের পর উল্লসিত ইরাকি জনগণ যেমন সাদ্দাম হোসেনের প্রতিকৃতি ধ্বংসের উৎসবে মেতেছিল, তেমনি গতকাল সন্ধ্যায় বাব আল আজিজিয়া দখল করে গাদ্দাফির প্রতিকৃতি ধ্বংস করেছে বিদ্রোহী যোদ্ধারা। দিনভর তুমুল লড়াইয়ের পর গতকাল স্থানীয় সময় বিকেলে ৬ বর্গকিলোমিটারজুড়ে বিশাল সুরক্ষিত প্রাসাদের পশ্চিম দিকের প্রধান গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ে তারা।

Saturday, August 20, 2011

ভারত দুর্নীতিমুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: হাজারে



নয়াদিল্লির রাজপথে গতকাল আন্না হাজারের নেতৃত্বে দুর্নীতিবিরোধী বিক্ষোভ
নয়াদিল্লির রাজপথে গতকাল আন্না হাজারের নেতৃত্বে দুর্নীতিবিরোধী বিক্ষোভ
এএফপি
নয়াদিল্লির রামলীলা ময়দানে বানানো মঞ্চের পেছনে টাঙানো ভারতের স্বাধীনতাসংগ্রামের নায়ক মহাত্মা গান্ধীর বিশাল এক ছবি। মঞ্চে এসে বসলেন সমাজকর্মী আন্না হাজারে। সমবেত জনতা স্লোগান তুলল, ‘ভারত মাতা কী জয়’, ‘ভারত মাতা কী জয়’।
 আন্না হাজারে ঘোষণা দিলেন, ‘দ্বিতীয় স্বাধীনতাসংগ্রাম শুরু হলো।’ এর পরই নামে প্রবল বৃষ্টি।
দুর্নীতি প্রতিরোধে শক্তিশালী লোকপালের দাবিতে রামলীলা ময়দানে গতকাল শুক্রবার এভাবেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সমাজকর্মী আন্না হাজারের ১৫ দিনের অনশন। এবারের অনশন কর্মসূচির মাধ্যমে শুরু হওয়া দুর্নীতিবিরোধী আন্দোলনকে তিনি আখ্যায়িত করছেন ‘দ্বিতীয় স্বাধীনতাসংগ্রাম’ বলে। আমরণ অনশন শুরু করেছিলেন গত মঙ্গলবার থেকেই। সেদিনই তাঁকে

বাংলাদেশের মানচিত্র পাল্টাবে কি না, এখনই বলা যাচ্ছে না

ভারতের সঙ্গে ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময় হলে বাংলাদেশের আয়তন ও মানচিত্র পাল্টে যাবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। এসব ভূমির চূড়ান্ত বিনিময় শেষে এ বিষয়টি নিয়ে নিশ্চিত করে মন্তব্য করা যাবে।
পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস আজ শনিবার দুপুরে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

চার নেতাকে নিয়ে বিপাকে বিএনপি

দলের নীতিবহির্ভূত বক্তব্য ও কর্মকাণ্ডের জন্য চার নীতিনির্ধারককে নিয়ে বিপাকে আছে বিএনপি। দলের বিভিন্ন স্তরে এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে।
সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘বঙ্গবন্ধুকে কারও সঙ্গে তুলনা চলে না।’ তাঁর এই বক্তব্যকে দলের শৃঙ্খলাপরিপন্থী বলেছেন বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভী। অন্যদিকে, ‘ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় হরতাল দেওয়া হবে’ বলে বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ ছাড়া দলে সংস্কারপন্থীদের বিরোধিতাকারী হিসেবে পরিচিত স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আ স ম হান্নান শাহকে নিয়েও বিব্রত বিএনপি। 

Tuesday, August 16, 2011

টাকা আছে, কাজ করেনি মন্ত্রণালয়



  • মেঠোপথ নয়, মহাসড়ক। দুরবস্থা দেখতে মন্ত্রী গেলেন দামি গাড়িতে করে, নামলেন না। গাজীপুরের চান্দনা চ�
    মেঠোপথ নয়, মহাসড়ক। দুরবস্থা দেখতে মন্ত্রী গেলেন দামি গাড়িতে করে, নামলেন না। গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে তোলা ছবি
    সাজিদ হোসেন
অর্থের অভাবে সড়ক সংস্কার করা যাচ্ছে না—যোগাযোগমন্ত্রীর এ বক্তব্য ঠিক নয়। আসলে অর্থ বরাদ্দ থাকলেও কাজ করেনি যোগাযোগ মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চপর্যায়ের বৈঠকে এই অভিমত ব্যক্ত করা হয়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
যোগাযোগমন্ত্রী কয়েক দিন ধরে অভিযোগ করছিলেন, অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় অর্থ ছাড় করছে না বলে রাস্তাঘাটের মেরামতকাজ করা যাচ্ছে না। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, যোগাযোগ-মন্ত্রী না বুঝেই এসব কথা বলেছেন।
বৈঠক সূত্র জানায়, গতকালের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের আগেই দ্রুততম সময়ের মধ্যে রাস্তাঘাট যানবাহন চলাচলের উপযোগী করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন,

Saturday, August 13, 2011

খালেদার সঙ্গে বি চৌধুরীর ইফতার

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ ছাড়া ওই ইফতারে বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদও উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর এক মঞ্চে দেখা গেছে খালেদা জিয়া ও বদরুদ্দোজা চৌধুরীকে। 

ডিজিটাল বাংলাদেশ গঠনে সরকারের আশাতীত সাফল্য: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গঠনের ইশতিহার দিয়েই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার আড়াই বছরে সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনে আশাতীত সাফল্য অর্জন করেছে।

রাজধানীতে নিষিদ্ধ হিযবুতের মিছিল, আটক ১৪



  • নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের সদস্যরা মিছিল থেকে এভাবে পুলিশের ওপর হামলা করে ।
    নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের সদস্যরা মিছিল থেকে এভাবে পুলিশের ওপর হামলা করে ।
    ছবি: সাজিদ হোসেন
  • নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের এক সদস্যকে আটক করে পুলিশ।
    নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের এক সদস্যকে আটক করে পুলিশ।
    ছবি: সাজিদ হোসেন
  • রাজধানীর পল্টন এলাকায় আজ দুপুরে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের সদস্যরা মিছিল বের করে।
    রাজধানীর পল্টন এলাকায় আজ দুপুরে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের সদস্যরা মিছিল বের করে।
    ছবি: সাজিদ হোসেন
  • আহত পুলিশ সদস্য হামলাকারী হিজবুত সদস্যকে ধরে রাখেন।
    আহত পুলিশ সদস্য হামলাকারী হিজবুত সদস্যকে ধরে রাখেন।
    ছবি: সাজিদ হোসেন
1 2 3 4
রাজধানীর পুরানা পল্টনে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের কর্মীরা মিছিল বের করেন। এ সময় পুলিশ তাঁদের মিছিলে বাধা দেয়। তখন হিযবুত তাহরীরের নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা করে। এতে পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১৪ জনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে হিযবুত তাহরীরের ৪০ থেকে ৫০ জন সদস্য পুরানা পল্টনের কস্তুরী হোটেলের পাশের গলি থেকে একটি মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে এবং লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
এর কিছুক্ষণ পর তারা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এতে পুলিশের ইন্সপেক্টর হাজ্জাজ মাথায় আঘাত পেয়ে আহত হন।

ইকোনমিস্টের প্রতিবেদন মাদক, অস্ত্র ও জঙ্গিবাদের টাকায়: মতিয়া

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী অভিযোগ করেছেন, ইকোনমিস্ট মাদক ও অস্ত্র বিক্রি এবং জঙ্গিবাদের টাকায় বিরূপ প্রতিবেদন প্রকাশ করছে। ১৫ আগস্ট উপলক্ষে ঢাকার প্রেসক্লাবে সাম্যবাদী দল (এমএল) আয়োজিত এক আলোচনা সভায় আজ শনিবার তিনি এ কথা বলেন। 

Thursday, August 11, 2011

প্রভাবশালী নারী নেতার তালিকায় সপ্তম স্থানে শেখ হাসিনা




বিশ্বের প্রভাবশালী নারী সরকার ও রাষ্ট্রপ্রধানদের তালিকায় স্থান করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিখ্যাত টাইম সাময়িকীর এই তালিকায় সপ্তম স্থানে আছেন তিনি। প্রথম স্থানে আছেন থাইল্যান্ডের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।

তিনি শুধুই মারেন!



আহম্মদ আলী
আহম্মদ আলী
গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা তিনি। চিকিৎসক, প্রকৌশলী, ব্যাংক কর্মকর্তা—মার খাওয়ার তালিকা থেকে বাদ নেই কেউ

তিনি জনপ্রতিনিধি। তাই জনগণের ভালোমন্দ দেখার ভার নিজের মতো করে কাঁধে তুলে নিয়েছেন। কেউ কথা না শুনলে, কথামতো কাজ না করলে লাঠিপেটা করেন। সঙ্গে চড়-থাপড় তো আছেই। তিনি নিজে মারেন, সাঙ্গপাঙ্গরাও মারেন। সাধারণ নাগরিক, সরকারি চাকুরে, চিকিৎসক, প্রকৌশলী, ব্যাংক কর্মকর্তা—কেউই বাদ নেই মার খাওয়ার তালিকা থেকে।
এই জনপ্রতিনিধির নাম আহম্মদ আলী। মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং পৌরসভার নির্বাচিত মেয়র তিনি।
মারেন কেন? জবাবে মেয়র আহম্মদ আলী বলেন, ‘আমি অন্যায়ের প্রতিবাদ করি। সব ধরনের অনিয়ম-অন্যায়ের বিরুদ্ধে আমি। খারাপ কিছু দেখলেই প্রতিবাদ করি। এটাই আমার কাজ। মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এটা আমি করেই যাব। যা হবে হোক।’