Saturday, August 13, 2011

খালেদার সঙ্গে বি চৌধুরীর ইফতার

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ ছাড়া ওই ইফতারে বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদও উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর এক মঞ্চে দেখা গেছে খালেদা জিয়া ও বদরুদ্দোজা চৌধুরীকে। 

আজ শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দলের সভাপতি আন্দালিব রহমানের আমন্ত্রণে ইফতারে চারদলীয় ঐক্যজোট ও সমমনা দলের শীর্ষ নেতারাও অংশ নেন। 
সন্ধ্যা সোয়া ছয়টার দিকে খালেদা জিয়া ওয়েস্টিন হোটেলে পৌঁছালে তাঁকে স্বাগত জানান আন্দালিব রহমান, বিজেপির মহাসচিব শামীম আল মামুন। 
ইফতারে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক প্রমুখ।

No comments:

Post a Comment