Saturday, August 13, 2011

ডিজিটাল বাংলাদেশ গঠনে সরকারের আশাতীত সাফল্য: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গঠনের ইশতিহার দিয়েই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার আড়াই বছরে সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনে আশাতীত সাফল্য অর্জন করেছে।

অর্থমন্ত্রী আজ শনিবার দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সৈয়দ মুজতবা আলী হল ও কেন্দ্রীয় অডিটরিয়ামের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। 
অর্থমন্ত্রী বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের তথ্যপ্রযুক্তির পথিকৃত্। ক্যাম্পাসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকেন্দ্র (এম ওয়াজেদ আলী ভবন) সম্পন্ন হয়ে গেলে বিশ্ববিদ্যালয় তরুণ গবেষকদের চারণভূমিতে পরিণত হবে। 
দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত সৈয়দ মুজতবা আলী হল ও কেন্দ্রীয় অডিটরিয়ামের উদ্বোধন করেন অর্থমন্ত্রী।


সূত্র:প্রথমআলো.কম, ১৩/০৮/২০১১

No comments:

Post a Comment