Saturday, August 13, 2011

রাজধানীতে নিষিদ্ধ হিযবুতের মিছিল, আটক ১৪



  • নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের সদস্যরা মিছিল থেকে এভাবে পুলিশের ওপর হামলা করে ।
    নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের সদস্যরা মিছিল থেকে এভাবে পুলিশের ওপর হামলা করে ।
    ছবি: সাজিদ হোসেন
  • নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের এক সদস্যকে আটক করে পুলিশ।
    নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের এক সদস্যকে আটক করে পুলিশ।
    ছবি: সাজিদ হোসেন
  • রাজধানীর পল্টন এলাকায় আজ দুপুরে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের সদস্যরা মিছিল বের করে।
    রাজধানীর পল্টন এলাকায় আজ দুপুরে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের সদস্যরা মিছিল বের করে।
    ছবি: সাজিদ হোসেন
  • আহত পুলিশ সদস্য হামলাকারী হিজবুত সদস্যকে ধরে রাখেন।
    আহত পুলিশ সদস্য হামলাকারী হিজবুত সদস্যকে ধরে রাখেন।
    ছবি: সাজিদ হোসেন
1 2 3 4
রাজধানীর পুরানা পল্টনে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের কর্মীরা মিছিল বের করেন। এ সময় পুলিশ তাঁদের মিছিলে বাধা দেয়। তখন হিযবুত তাহরীরের নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা করে। এতে পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১৪ জনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে হিযবুত তাহরীরের ৪০ থেকে ৫০ জন সদস্য পুরানা পল্টনের কস্তুরী হোটেলের পাশের গলি থেকে একটি মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে এবং লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
এর কিছুক্ষণ পর তারা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এতে পুলিশের ইন্সপেক্টর হাজ্জাজ মাথায় আঘাত পেয়ে আহত হন।

মতিঝিল অঞ্চলের ডিসি আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, হিযবুত তাহরীরের সদস্যরা সাধারণ মানুষের সঙ্গে মিশে হঠাৎ মিছিল বের করে। পুলিশ সঙ্গে সঙ্গে তাদের ছত্র ভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে ১৪ জনকে আটক করা হয়েছে।
এর আগে হিযবুত তাহরীরের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন স্থানে পোস্টার টাঙিয়ে ও গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে যেকোনো মূল্যে আজ মুক্তাঙ্গনে মিছিল করার ঘোষণা দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে পল্টন এলাকার বিভিন্ন মোড়ে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। সেখানে জলকামান ও রায়ট কার প্রস্তুত রাখা হয়।

No comments:

Post a Comment