Saturday, August 13, 2011

ইকোনমিস্টের প্রতিবেদন মাদক, অস্ত্র ও জঙ্গিবাদের টাকায়: মতিয়া

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী অভিযোগ করেছেন, ইকোনমিস্ট মাদক ও অস্ত্র বিক্রি এবং জঙ্গিবাদের টাকায় বিরূপ প্রতিবেদন প্রকাশ করছে। ১৫ আগস্ট উপলক্ষে ঢাকার প্রেসক্লাবে সাম্যবাদী দল (এমএল) আয়োজিত এক আলোচনা সভায় আজ শনিবার তিনি এ কথা বলেন। 

মতিয়া চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন ইকোনমিস্টে লেখা হয়েছিল, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। কিন্তু এখন দুই বছর আট মাস পর বলা হচ্ছে, আওয়ামী লীগ ভারতের টাকায় ক্ষমতায় এসেছে।’ ইকোনমিস্টের কাছে তিনি প্রশ্ন রাখেন, ‘তা হলে কোন প্রতিবেদনটি সঠিক?’ ইকোনমিস্টকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘তা হলে আপনারাই স্বীকার করেন, আপনারা ভুল লিখেন। আপনাদের প্রতিবেদন ভুল।’
আলোচনা সভায় মতিয়া চৌধুরী বলেন, উপমহাদেশের অনেক দেশে অস্থিতিশীলতা বিরাজ করছে। দেশে শান্তি ও গণতন্ত্র বিরাজ করলে অনেকের অসুবিধা। এ কারণেই এটা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন নাছিম প্রমুখ।

No comments:

Post a Comment