Sunday, December 18, 2011

রাজধানীতে জামায়াত-শিবিরের তাণ্ডব, নিহত ১

রাজধানীর মতিঝিল, বিজয়নগর, ফকিরের পুল, কারওয়ান বাজার, প্রেসক্লাবসহ বিভিন্ন এলাকায় আকস্মিক হামলা চালিয়ে শহরে ভীতিকর অবস্থার সৃষ্টি করে জামায়াত-শিবিরের কর্মীরা। আজ রোববার সকাল সাড়ে ছয়টা থেকে খণ্ড খণ্ড দলে রাজধানীর বিভিন্ন এলাকায় আকস্মিক হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া ও ককটেল বিস্ফোরণ ঘটায় তারা।

Thursday, December 15, 2011

সংস্কারের পর ‘শহীদ’ শব্দটি বাদ!

বগুড়ার শহীদ টিটু মিলনায়তনের নাম পাল্টে ‘পৌর টিটু মিলনায়তন’ লেখা সাইনবোর্ড টাঙানো হয়েছে। গত সোম�
বগুড়ার শহীদ টিটু মিলনায়তনের নাম পাল্টে ‘পৌর টিটু মিলনায়তন’ লেখা সাইনবোর্ড টাঙানো হয়েছে। গত সোমবার তোলা ছবি


বগুড়ায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্নগুলো হারিয়ে যাচ্ছে। অথচ এই বীর মুক্তিযোদ্ধারাই ১৯৭১ সালে পাকিস্তানের শোষণ ও পরাধীনতার গ্লানি থেকে দেশের মানুষকে মুক্ত করার জন্য জীবন বিলিয়ে দিয়েছিলেন। 

যুবলীগের নেতা বিক্রি করে দিলেন সেতু!

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় যুবলীগের নেতার বিরুদ্ধে এলজিইডির একটি সেতু বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে! ওই নেতার নাম কে এম জাহিদুল হাসান। তিনি উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।

Thursday, December 8, 2011

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ নারী এমপি নির্বাচিত ঘোষিত



আওয়ামী লীগ মনোনীত ৫ নারী প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দুপুরে কমিশন এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ৫ নতুন নারী সংসদ সদস্য

Saturday, December 3, 2011



প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি ও লুটপাটের সুযোগ না থাকার মনোবেদনা থেকেই বিরোধীদলীয় নেত্রী অর্থনীতিতে দেউলিয়াপনা দেখছেন।
দেশের অর্থনীতি নিয়ে খালেদা জিয়ার অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘নিজের

বিএনপির দুই গুণ—দুর্নীতি ও মানুষ খুন: প্রধানমন্ত্রী



প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া নিজের দেউলিয়াপনার কথা দেশের ওপর চাপাচ্ছেন। যুদ্ধাপরাধ এবং দুর্নীতিবাজদের বাঁচাতে উনি হরতাল করছেন। খালেদা জিয়া দুর্নীতি ও লুটপাটের সুযোগ না পাওয়ার বেদনা থেকেই দেশের

‘ঢাকায় দুজন মেয়র করে কী হবে’



সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, ‘ঢাকার মানুষকে জিজ্ঞেস করে, তাদের মতামতের মূল্য দিয়ে ঢাকা সিটি করপোরেশনকে ভাগ করা হলে কাল রোববার হরতাল করার কোনো প্রশ্ন উঠত না। ঢাকায় দুজন মেয়র করে কী হবে? তারা চার বছর ঘুমিয়ে থাকলেও কিছু করা

Sunday, November 27, 2011

তেল-গ্যাস প্রশ্নে দুই নেত্রীর কথা মানুষ বিশ্বাস করে না



সমাবেশে এক বিক্ষোভকারী
সমাবেশে এক বিক্ষোভকারী
‘তেল-গ্যাস প্রশ্নে দুই নেত্রীর কথা মানুষ বিশ্বাস করে না। কিন্তু আমাদের প্রতি জনগণের আস্থা আছে।’
গতকাল শনিবার তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সমাবেশে সভাপতির বক্তব্যে মুহাম্মদ শহীদুল্লাহ এ কথা বলেন। তিনি জনগণের প্রতি জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে শরিক হয়ে তা জোরদার করার আহ্বান জানান। 

ঢাকা ভাগের পক্ষে যুক্তি দিলেন প্রধানমন্ত্রী


ঢাকাকে দুই ভাগের প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আসলে বাংলা একাডেমি ও ঢাকা গেট পর্যন্ত ঢাকা শহর ছিল। সেটা বাড়তে বাড়তে উত্তরা পর্যন্ত গেছে। উত্তরার মানুষও বলেন, ঢাকায় যাচ্ছি। আর গুলশান তো গ্রাম ছিল। জনসংখ্যা বাড়ছে। ঠিকমতো জনসেবা দেওয়া যাচ্ছিল না। তাই মূল ঢাকা ও বর্ধিত অংশকে নিয়ে দুটি পৃথক সিটি করপোরেশন করার প্রস্তাব-সংবলিত বিল সংসদে উত্থাপন করা হয়েছে।’ 

Thursday, November 24, 2011

অর্থের বিনিময়ে মনোনয়ন একমাত্র বাংলাদেশে সম্ভব


সৈয়দ আশরাফ
সৈয়দ আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, পৃথিবীর কোনো দেশেই অর্থের বিনিময়ে মনোনয়ন বা নেতা নির্বাচন করা হয় না। একমাত্র বাংলাদেশেই এটা সম্ভব হয়।
গতকাল বুধবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা মিলনায়তনে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, ঢাকায় বসে যাঁরা নেতা-নেত্রী হয়েছেন, তাঁরা ছাড়া মাঠপর্যায়ের সদস্যদের আগে তেমন কোনো মূল্যায়ন ছিল না।

খালেদাকে হাসিনার প্রশ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ক্ষমতায় থাকতে টিপাইমুখ সমস্যার সমাধান করেননি কেন?’ বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, টিপাইমুখ সমস্যার সমাধানও এই সরকার করবে। বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কাজ সরকার করবে না।

মন্ত্রী বড়, না দেশ বড়?


ভারতে ড. মনমোহন সিংয়ের বর্তমান মন্ত্রিসভা ও বাংলাদেশে শেখ হাসিনার মন্ত্রিসভার বয়স কাছাকাছি। শেখ হাসিনা সরকার গঠন করেন ৬ জানুয়ারি ২০০৯ এবং মনমোহন সিং ২২ মে ২০০৯।
মনমোহন সিং এরই মধ্যে তাঁর মন্ত্রিসভায় তিন-চারবার পরিবর্তন এনেছেন। দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ ওঠার পর বেশ কয়েকজনকে বাদ দিয়েছেন। কয়েকজনের দপ্তর বদল করেছেন। তাঁর মন্ত্রিসভার একাধিক মন্ত্রী দুর্নীতির অভিযোগে এখন জেলে আছেন। 

মন্ত্রী বড়, না দেশ বড়?


ভারতে ড. মনমোহন সিংয়ের বর্তমান মন্ত্রিসভা ও বাংলাদেশে শেখ হাসিনার মন্ত্রিসভার বয়স কাছাকাছি। শেখ হাসিনা সরকার গঠন করেন ৬ জানুয়ারি ২০০৯ এবং মনমোহন সিং ২২ মে ২০০৯।
মনমোহন সিং এরই মধ্যে তাঁর মন্ত্রিসভায় তিন-চারবার পরিবর্তন এনেছেন। দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ ওঠার পর বেশ কয়েকজনকে বাদ দিয়েছেন। কয়েকজনের দপ্তর বদল করেছেন। তাঁর মন্ত্রিসভার একাধিক মন্ত্রী দুর্নীতির অভিযোগে এখন জেলে আছেন। 

পাওয়ারের গালে চড়




ভারতের কৃষিমন্ত্রী শারদ পাওয়ারকে চড় মেরেছে দিল্লির এক যুবক। নাম হরবিন্দর সিং (২৪)।

এনডিটিভি’র খবরে বলা হয়েছে, দিল্লিতে অবস্থিত নয়াদিল্লি পৌর কর্পোরেশনে (এনডিএমসি) বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। 

Friday, September 16, 2011

দুর্নীতির গন্ধে নাক চেপে রাখাই দায়

বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেছেন, ‘দুর্নীতির গন্ধে এখন নাক চেপে রাখাই দায়, অথচ আপনি বলছেন দরখাস্ত না পেলে দুর্নীতির তদন্ত করবেন না।’

দুর্নীতির প্রমাণ পেলে কারও মন্ত্রিত্ব থাকবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে তাঁর মন্ত্রিত্ব থাকবে না।
আজ সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টামণ্ডলীর যৌথ সভার উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ যৌথ সভা অনুষ্ঠিত হচ্ছে।

হাসিনা মানসিকভাবে, খালেদা শারীরিকভাবে ভেঙে পড়েন

আড়াই লাখ মার্কিন তারবার্তা ফাঁস করেছে উইকিলিকস। মার্কিন কূটনীতিকদের ভাষ্যে এসব তারবার্তায় বেরিয়ে এসেছে বাংলাদেশের রাজনীতি ও ক্ষমতার অন্দরমহলের খবর

সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় কারাবন্দী অবস্থায় শেখ হাসিনা ও খালেদা জিয়া—এ দুই সাবেক প্রধানমন্ত্রীই অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে শেখ হাসিনা শারীরিক অসুস্থতার চেয়ে মানসিকভাবেই ভেঙে পড়েছিলেন বেশি। অন্যদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ছিল বেশ নাজুক।
ত ৎ কালীন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসানকে উদ্ধৃত করে ঢাকার মার্কিন দূতাবাসের কূটনৈতিক তারবার্তায় এ কথা বলা হয়েছে। উইকিলিকসের গত ৩০ আগস্ট ফাঁস করা তারবার্তার অন্যতম এটি।

Monday, August 29, 2011

মাহবুবে চাইলে আহম্মেদকে বাঁচাতে পারতেন

ঢাকা, অগাস্ট ২৮ 
(অ্যাডভোকেট মমতাজউদ্দিন (এম ইউ) আহম্মেদের (৫২) মৃত্যুর জন্য এবার সরাসরি অ্যাটর্নি জেনারেলের দিকে আঙুল তুললেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। 

Saturday, August 27, 2011

স্বরাষ্ট্রমন্ত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় এজাহার

আইনজীবী এম ইউ আহমেদ পুলিশের নির্যাতনে অসুস্থ হয়ে মারা গেছেন। এই অভিযোগ এনে গতকাল শুক্রবার রাতে রমনা থানায় মামলার জন্য এজাহার দিয়েছেন তাঁর স্ত্রী সেলিনা আহমেদ। তাতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনসহ ছয়জনকে আসামি করা হয়েছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অনুপস্থিতিতে এজাহারটি গ্রহণ করেন অপারেশন কর্মকর্তা আলতাফ হোসেন। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।

পুলিশ হেফাজতে অসুস্থ, ১৫ দিন পর হাসপাতালে মৃত্যু


  • রাজধানীর স্কয়ার হাসপাতালে শোকে নিথর এম ইউ আহমেদের স্ত্রী ও ছোট ছেলে
    রাজধানীর স্কয়ার হাসপাতালে শোকে নিথর এম ইউ আহমেদের স্ত্রী ও ছোট ছেলে
    ছবি: প্রথম আলো
  • এম ইউ আহমেদের মরদেহ দেখতে গেলে বিক্ষোভের মুখে পড়েন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে পুলিশি পা
    এম ইউ আহমেদের মরদেহ দেখতে গেলে বিক্ষোভের মুখে পড়েন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে পুলিশি পাহারায় তিনি স্কয়ার হাসপাতাল ত্যাগ করেন
    প্রথম আলো
হাইকোর্টে হট্টগোলের ঘটনায় গ্রেপ্তার হওয়া বিএনপি-সমর্থক আইনজীবী মমতাজ উদ্দিন আহমেদ (৫০) মারা গেছেন। 

Thursday, August 25, 2011

গাদ্দাফিই লিবিয়ার বৈধ নেতা: চাভেজ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ গত মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, তিনি শুধু মুয়াম্মার গাদ্দাফিকেই লিবিয়ার বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দিয়ে যাবেন। গাদ্দাফির পতন ঘনিয়ে আসার মুহূর্তে চাভেজ এই ঘোষণা দেন। খবর এএফপির।
চাভেজ বলেন, লিবিয়ায় শুধু একটি সরকারই আছে, যার নেতৃত্বে রয়েছেন মুয়াম্মার গাদ্দাফি।

আমাদের সিভিক সেন্সের অভাব আছে: প্রধানমন্ত্রী




প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন, ‘পুরো দেশকে নিয়মশৃঙ্খলায় ফিরিয়ে আনতে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। সমস্যা আসবে, হতাশ হওয়ার কিছু নেই। সমস্যা যেটুকু থাকুক, তা সমাধানের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি।’ জাতীয় সংসদের দশম অধিবেশনের সমাপনী বক্তব্যে আজ বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন।

Wednesday, August 24, 2011

অভিজ্ঞতা অর্জনের নামে নৌমন্ত্রির .....

Rmxg †PŠayix meyR
nvRvi nvRvi †KvwU UvKvi ¯^‡cœi cÖKí MÖnY, Gme wel‡q AwfÁZv AR©‡b avivevwnK we‡`k mdi Ges K_vi dzjSzwi‡ZB AvovBwU eQi cvi K‡i‡Q †bŠcwienb gš¿Yvjq| 55 nvRvi †KvwU UvKv e¨‡q Mfxi mgy`ª e›`i wbg©v‡Yi †Zvo‡Rvo GLbI KvM‡R-Kj‡gB mxgve×| ˆZwi nqwb Mfxi mgy`ª e›`i Aa¨v‡`k| wbwðZ nIqv hvqwb Znwej †RvMvb

বিদ্রোহীদের দখলে গাদ্দাফির প্রাসাদ


বাব আল আজিজিয়া প্রাসাদের ভেতরে মঙ্গলবার রাতে গাদ্দাফির প্রতিকৃতির ওপর পা রেখে দাঁড়িয়ে আছেন এক বিদ্রোহী যোদ্ধা বিবিসি

অবশেষে চূড়ান্ত পতন ঘটেছে লিবিয়ার ৪২ বছরের একনায়ক কর্নেল মুয়াম্মার আল গাদ্দাফির। ত্রিপোলিতে গাদ্দাফির শাসনের শেষ দুর্গ সুরম্য বাব আল আজিজিয়া প্রাসাদ দখল করে নিয়েছে বিদ্রোহী যোদ্ধারা। মার্কিন বাহিনীর বাগদাদ দখলের পর উল্লসিত ইরাকি জনগণ যেমন সাদ্দাম হোসেনের প্রতিকৃতি ধ্বংসের উৎসবে মেতেছিল, তেমনি গতকাল সন্ধ্যায় বাব আল আজিজিয়া দখল করে গাদ্দাফির প্রতিকৃতি ধ্বংস করেছে বিদ্রোহী যোদ্ধারা। দিনভর তুমুল লড়াইয়ের পর গতকাল স্থানীয় সময় বিকেলে ৬ বর্গকিলোমিটারজুড়ে বিশাল সুরক্ষিত প্রাসাদের পশ্চিম দিকের প্রধান গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ে তারা।

Saturday, August 20, 2011

ভারত দুর্নীতিমুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: হাজারে



নয়াদিল্লির রাজপথে গতকাল আন্না হাজারের নেতৃত্বে দুর্নীতিবিরোধী বিক্ষোভ
নয়াদিল্লির রাজপথে গতকাল আন্না হাজারের নেতৃত্বে দুর্নীতিবিরোধী বিক্ষোভ
এএফপি
নয়াদিল্লির রামলীলা ময়দানে বানানো মঞ্চের পেছনে টাঙানো ভারতের স্বাধীনতাসংগ্রামের নায়ক মহাত্মা গান্ধীর বিশাল এক ছবি। মঞ্চে এসে বসলেন সমাজকর্মী আন্না হাজারে। সমবেত জনতা স্লোগান তুলল, ‘ভারত মাতা কী জয়’, ‘ভারত মাতা কী জয়’।
 আন্না হাজারে ঘোষণা দিলেন, ‘দ্বিতীয় স্বাধীনতাসংগ্রাম শুরু হলো।’ এর পরই নামে প্রবল বৃষ্টি।
দুর্নীতি প্রতিরোধে শক্তিশালী লোকপালের দাবিতে রামলীলা ময়দানে গতকাল শুক্রবার এভাবেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সমাজকর্মী আন্না হাজারের ১৫ দিনের অনশন। এবারের অনশন কর্মসূচির মাধ্যমে শুরু হওয়া দুর্নীতিবিরোধী আন্দোলনকে তিনি আখ্যায়িত করছেন ‘দ্বিতীয় স্বাধীনতাসংগ্রাম’ বলে। আমরণ অনশন শুরু করেছিলেন গত মঙ্গলবার থেকেই। সেদিনই তাঁকে

বাংলাদেশের মানচিত্র পাল্টাবে কি না, এখনই বলা যাচ্ছে না

ভারতের সঙ্গে ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময় হলে বাংলাদেশের আয়তন ও মানচিত্র পাল্টে যাবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। এসব ভূমির চূড়ান্ত বিনিময় শেষে এ বিষয়টি নিয়ে নিশ্চিত করে মন্তব্য করা যাবে।
পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস আজ শনিবার দুপুরে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

চার নেতাকে নিয়ে বিপাকে বিএনপি

দলের নীতিবহির্ভূত বক্তব্য ও কর্মকাণ্ডের জন্য চার নীতিনির্ধারককে নিয়ে বিপাকে আছে বিএনপি। দলের বিভিন্ন স্তরে এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে।
সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘বঙ্গবন্ধুকে কারও সঙ্গে তুলনা চলে না।’ তাঁর এই বক্তব্যকে দলের শৃঙ্খলাপরিপন্থী বলেছেন বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভী। অন্যদিকে, ‘ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় হরতাল দেওয়া হবে’ বলে বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ ছাড়া দলে সংস্কারপন্থীদের বিরোধিতাকারী হিসেবে পরিচিত স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আ স ম হান্নান শাহকে নিয়েও বিব্রত বিএনপি। 

Tuesday, August 16, 2011

টাকা আছে, কাজ করেনি মন্ত্রণালয়



  • মেঠোপথ নয়, মহাসড়ক। দুরবস্থা দেখতে মন্ত্রী গেলেন দামি গাড়িতে করে, নামলেন না। গাজীপুরের চান্দনা চ�
    মেঠোপথ নয়, মহাসড়ক। দুরবস্থা দেখতে মন্ত্রী গেলেন দামি গাড়িতে করে, নামলেন না। গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে তোলা ছবি
    সাজিদ হোসেন
অর্থের অভাবে সড়ক সংস্কার করা যাচ্ছে না—যোগাযোগমন্ত্রীর এ বক্তব্য ঠিক নয়। আসলে অর্থ বরাদ্দ থাকলেও কাজ করেনি যোগাযোগ মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চপর্যায়ের বৈঠকে এই অভিমত ব্যক্ত করা হয়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
যোগাযোগমন্ত্রী কয়েক দিন ধরে অভিযোগ করছিলেন, অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় অর্থ ছাড় করছে না বলে রাস্তাঘাটের মেরামতকাজ করা যাচ্ছে না। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, যোগাযোগ-মন্ত্রী না বুঝেই এসব কথা বলেছেন।
বৈঠক সূত্র জানায়, গতকালের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের আগেই দ্রুততম সময়ের মধ্যে রাস্তাঘাট যানবাহন চলাচলের উপযোগী করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন,

Saturday, August 13, 2011

খালেদার সঙ্গে বি চৌধুরীর ইফতার

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ ছাড়া ওই ইফতারে বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদও উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর এক মঞ্চে দেখা গেছে খালেদা জিয়া ও বদরুদ্দোজা চৌধুরীকে। 

ডিজিটাল বাংলাদেশ গঠনে সরকারের আশাতীত সাফল্য: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গঠনের ইশতিহার দিয়েই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার আড়াই বছরে সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনে আশাতীত সাফল্য অর্জন করেছে।

রাজধানীতে নিষিদ্ধ হিযবুতের মিছিল, আটক ১৪



  • নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের সদস্যরা মিছিল থেকে এভাবে পুলিশের ওপর হামলা করে ।
    নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের সদস্যরা মিছিল থেকে এভাবে পুলিশের ওপর হামলা করে ।
    ছবি: সাজিদ হোসেন
  • নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের এক সদস্যকে আটক করে পুলিশ।
    নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের এক সদস্যকে আটক করে পুলিশ।
    ছবি: সাজিদ হোসেন
  • রাজধানীর পল্টন এলাকায় আজ দুপুরে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের সদস্যরা মিছিল বের করে।
    রাজধানীর পল্টন এলাকায় আজ দুপুরে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের সদস্যরা মিছিল বের করে।
    ছবি: সাজিদ হোসেন
  • আহত পুলিশ সদস্য হামলাকারী হিজবুত সদস্যকে ধরে রাখেন।
    আহত পুলিশ সদস্য হামলাকারী হিজবুত সদস্যকে ধরে রাখেন।
    ছবি: সাজিদ হোসেন
1 2 3 4
রাজধানীর পুরানা পল্টনে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের কর্মীরা মিছিল বের করেন। এ সময় পুলিশ তাঁদের মিছিলে বাধা দেয়। তখন হিযবুত তাহরীরের নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা করে। এতে পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১৪ জনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে হিযবুত তাহরীরের ৪০ থেকে ৫০ জন সদস্য পুরানা পল্টনের কস্তুরী হোটেলের পাশের গলি থেকে একটি মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে এবং লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
এর কিছুক্ষণ পর তারা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এতে পুলিশের ইন্সপেক্টর হাজ্জাজ মাথায় আঘাত পেয়ে আহত হন।

ইকোনমিস্টের প্রতিবেদন মাদক, অস্ত্র ও জঙ্গিবাদের টাকায়: মতিয়া

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী অভিযোগ করেছেন, ইকোনমিস্ট মাদক ও অস্ত্র বিক্রি এবং জঙ্গিবাদের টাকায় বিরূপ প্রতিবেদন প্রকাশ করছে। ১৫ আগস্ট উপলক্ষে ঢাকার প্রেসক্লাবে সাম্যবাদী দল (এমএল) আয়োজিত এক আলোচনা সভায় আজ শনিবার তিনি এ কথা বলেন। 

Thursday, August 11, 2011

প্রভাবশালী নারী নেতার তালিকায় সপ্তম স্থানে শেখ হাসিনা




বিশ্বের প্রভাবশালী নারী সরকার ও রাষ্ট্রপ্রধানদের তালিকায় স্থান করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিখ্যাত টাইম সাময়িকীর এই তালিকায় সপ্তম স্থানে আছেন তিনি। প্রথম স্থানে আছেন থাইল্যান্ডের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।

তিনি শুধুই মারেন!



আহম্মদ আলী
আহম্মদ আলী
গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা তিনি। চিকিৎসক, প্রকৌশলী, ব্যাংক কর্মকর্তা—মার খাওয়ার তালিকা থেকে বাদ নেই কেউ

তিনি জনপ্রতিনিধি। তাই জনগণের ভালোমন্দ দেখার ভার নিজের মতো করে কাঁধে তুলে নিয়েছেন। কেউ কথা না শুনলে, কথামতো কাজ না করলে লাঠিপেটা করেন। সঙ্গে চড়-থাপড় তো আছেই। তিনি নিজে মারেন, সাঙ্গপাঙ্গরাও মারেন। সাধারণ নাগরিক, সরকারি চাকুরে, চিকিৎসক, প্রকৌশলী, ব্যাংক কর্মকর্তা—কেউই বাদ নেই মার খাওয়ার তালিকা থেকে।
এই জনপ্রতিনিধির নাম আহম্মদ আলী। মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং পৌরসভার নির্বাচিত মেয়র তিনি।
মারেন কেন? জবাবে মেয়র আহম্মদ আলী বলেন, ‘আমি অন্যায়ের প্রতিবাদ করি। সব ধরনের অনিয়ম-অন্যায়ের বিরুদ্ধে আমি। খারাপ কিছু দেখলেই প্রতিবাদ করি। এটাই আমার কাজ। মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এটা আমি করেই যাব। যা হবে হোক।’

Tuesday, July 19, 2011

খুনিকে রাষ্ট্রপতির ক্ষমা

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের বিতর্কিত নেতা আবু তাহেরের ছেলে এ এইচ এম বিপ্লবের ফাঁসির দণ্ডাদেশ মওকুফ করেছেন রাষ্ট্রপতি।
লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী নুরুল ইসলাম হত্যা মামলার রায়ে ২০০৩ সালে আদালত বিপ্লবের মৃত্যুদণ্ডাদেশ দেন। আরও দুটি হত্যা মামলায় বিপ্লবের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তিনি লক্ষ্মীপুর জেলা কারাগারে আটক আছেন। 

Friday, July 15, 2011

আরও নতুন পদ সৃষ্টির নির্দেশ : আ’লীগের ডিও ছাড়া সরকারি চাকরি নাই

কাদের গনি চৌধুরী


ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনৈতিক ডিও ছাড়া চাকরি নাই সরকারি বা আধাসরকারি প্রতিষ্ঠানে। ব্যাংক-বীমা, শিক্ষাপ্রতিষ্ঠান সর্বত্রই একই চিত্র। সরকারি চাকরি পেতে হলে আগে দলীয় পরিচয় নিশ্চিত করতে হচ্ছে। আর দলীয় পরিচয় নিশ্চিত করতে সরকারি দলের সংসদ সদস্যদের (এমপি) আধাসরকারিপত্র (ডিও লেটার) বা ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের নেতাদের কাছ থেকে প্রত্যয়নপত্র

আল্লাহ হাসিনাকেও আমার মতো গৃহবন্দি করে রাখো - আমিনী

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, সংশোধিত সংবিধানকে ছুড়ে ফেলে দেয়া নয়, ডাস্টবিনে ফেলতে হবে।
গতকাল সকালে লালবাগের জামেয়া আরাবিয়া কোরানিয়া মাদ্রাসায় দলের এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

Thursday, July 14, 2011

জন্ম অসাংবিধানিক হলে --- হানিফ

ক্ষমতায় গিয়ে সংবিধান ছুড়ে ফেলে দেওয়া খালেদা জিয়ার পক্ষেই সম্ভব। কারণ তাঁদের জন্ম স্বৈরশাসকের হাত ধরে, অসাংবিধানিকভাবে। জন্ম অসাংবিধানিকভাবে হলে সংবিধান তো ছুড়ে ফেলবেনই। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সহযোগী সংগঠনের নেতাদের বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এ কথা বলেন। সভায় ১৫ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি চূড়ান্ত করা হয়।
হানিফ বলেন, সংবিধান রাষ্ট্রপরিচালনার পবিত্র দলিল। জনগণের মৌলিক অধিকারের রক্ষাকবচ। তাই খালেদা জিয়াকে তাঁর এ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।

গরু ও বুদ্ধিজীবী


নির্বোধকে অনেকেই ‘গরু’ বলে উপহাস করে। গুরুজন হলে ভর্ৎসনাও করেন ‘গরু’ বলে। আমার মনে হয়, আদপেই ঠিক নয় এটা। এ দিয়ে কেবল গরুর মতো উপকারী প্রাণীর প্রতি আমাদের বিদ্বেষ প্রকাশই পায়। সত্যি বলতে কি, কেবল বুদ্ধি আছে তা-ই নয়, গরু হলো রীতিমতো ‘বুদ্ধিজীবী’। 

এটা আমার কথা নয়, এখন থেকে ঠিক ১৭০ বছর আগে অক্ষয়কুমার দত্ত গরুকে বলেছেন বুদ্ধিজীবী। হ্যাঁ, গরু, ছাগল, ভেড়া—এরা সবাই ‘বুদ্ধিজীবী’ তাঁর মতে। কিন্তু জামানা বদলে গেছে—এখন বুদ্ধিজীবী বললে বোঝায় অন্য একটি জীবকে। অথবা হতে পারে, এখনকার বুদ্ধিজীবীরা অক্ষয় দত্তের সংজ্ঞার দিকেই ফিরে যাচ্ছেন! 
ভদ্রলোক ‘ভয়ানক’ আর একটা সংজ্ঞা দিয়েছেন ‘মন্ত্রী’র। তাঁর মতে, ‘মন্ত্রী’ মানে হলো ‘বিবেক’ (১৮৪৪)। 

তবু কেন রাষ্ট্রধর্ম


সাত বিশিষ্ট ব্যক্তির ভাবনা

তবু কেন রাষ্ট্রধর্ম

সালাহউদ্দীন আহমদ  কবীর চৌধুরী  সরদার ফজলুল করিম  জিল্লুর রহমান সিদ্দিকী  সিরাজুল ইসলাম চৌধুরী  আনিসুজ্জামান  কাইয়ুম চৌধুরী | তারিখ: ১৫-০৭-২০১১
বাংলাদেশের এক সামরিক শাসক নিজের ক্ষমতার ভিত্তি তৈরি করতে কাছে টেনেছিলেন মুক্তিযুদ্ধ-বিরোধীদের। তিনি প্রধানমন্ত্রী করেছিলেন এমন একজনকে, যিনি ১৯৭১ সালে পাকিস্তানি প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতিসংঘে গিয়েছিলেন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে। তিনি সামরিক ফরমানবলে দেশের সংবিধান সংশোধন করে রাষ্ট্রপরিচালনার মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা বর্জন করেছিলেন, ধর্মাশ্রিত রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন এবং সংবিধানের সূচনায় বিসমিল্লাহ্ যোগ করেছিলেন।

Wednesday, July 13, 2011

বিএনপির শোকসভায় হাতাহাতি মারামারি

চট্টগ্রামের মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪৩ ছাত্রের মৃত্যুর ঘটনায় গতকাল বুধবার শোকসভার আয়োজন করেছিল উত্তর জেলা বিএনপি। মিরসরাইয়ের ‘প্রফেসর কামাল উদ্দিন’ কলেজে দুপুরে আয়োজিত শোকসভায় ছাত্রদলের কর্মীদের মধ্যে হাতাহাতি, মারামারি হয়েছে।
শোকসভার মাঝপথে উপজেলা বিএনপির সভাপতি নুরুল আমিন মাইকে ঘোষণা দেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।’ ঠিক এমন সময় হাতাহাতি, মারামারি শুরু হয়।

এ সংবিধান ছুড়ে ফেলে দেওয়া হবে: খালেদা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ভবিষ্যতে জনগণের সরকার ক্ষমতায় এলে এ সংবিধান ছুড়ে ফেলে দেওয়া হবে। কেননা, এটা কোনো সংবিধান নয়, এটা আওয়ামী লীগের দলীয় ইশতেহার।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে গতকাল বুধবার অনুষ্ঠিত বিএনপির দিনব্যাপী গণ-অনশন কর্মসূচিতে খালেদা জিয়া এ কথা বলেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। পুলিশ, প্রশাসন ও গোয়েন্দাদের বাড়াবাড়ি করলে বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন।

Monday, July 11, 2011

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্র

গত ৩ জুলাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২১ আগস্ট গ্রেনেড হামলা থেকে উদ্ভূত হত্যা বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় সম্পূরক অভিযোগপত্র দেয়। ২০০৮ সালের ১১ জুন এ দুটি মামলায় প্রথম অভিযোগপত্র দেয় সিআইডি। পরে মামলার বিচারকালে বর্তমান সরকার ঘটনার অধিকতর তদন্তের আবেদন করে। ওই আবেদনের ওপর ভিত্তি করে বিচারিক আদালত ২০০৯ সালের ৩ আগস্ট অধিকতর তদন্তের নির্দেশ দেন। সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ দুটি মামলায় অধিকতর তদন্ত করেন। প্রায় দুই বছর পর তিনি অধিকতর তদন্তের প্রতিবেদন আদালতে দাখিল করেন। দুটি মামলার তদন্ত প্রতিবেদন একই ধরণের। ওই তদন্ত প্রতিবেদন কালের কণ্ঠের হাতে এসেছে। বিস্ফোরক দ্রব্য আইনে দাখিল করা তদন্ত প্রতিবেদন পাঠকদের জানার জন্য ছাপা হলো:

তাজউদ্দিনের বিদেশে পালানোর বিষয়টি জানতেন খালেদা!

২১ আগস্ট গ্রেনেড হামলার অন্যতম পরিকল্পনাকারী ও গ্রেনেড সরবরাহকারী জঙ্গি মাওলানা তাজউদ্দিনকে বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করেন তিন সেনা কর্মকর্তা। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশেই এই সহযোগিতা করেন তাঁরা। আর ওই জঙ্গিকে বিদেশে পাঠানোর ঘটনা জানতেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনের দুটি মামলার সম্পূরক অভিযোগপত্র (চার্জশিট) থেকে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রীর বক্তব্য ধৃষ্টতাপূর্ণ: জামায়াত

বিরোধী দল হরতালের মধ্যে আল্লাহকে খুঁজছে—প্রধানমন্ত্রীর এ বক্তব্যকে ধৃষ্টতাপূর্ণ এবং আল্লাহর সঙ্গে তামাশা করার শামিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। আজ দুপুরে বড় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

Saturday, July 9, 2011

স্বাধীন রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু দক্ষিণ সুদানের

সুদানের দক্ষিণাংশে আনন্দের বন্যা বইছে। আনন্দ-উল্লাস পথে-ঘাটে, ঘরে ঘরে। দীর্ঘ কয়েক দশকের রক্তক্ষয়ী সংগ্রাম আর লাখ লাখ মানুষের জীবনের বিনিময়ে নতুন দেশ পেয়েছে সেখানকার মানুষ। স্বাধীন-সার্বভৌম দেশ দক্ষিণ সুদান।
‘আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণের প্রতিনিধি, দক্ষিণ সুদানের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে এবং স্বনিয়ন্ত্রণের গণভোটে জিতে দক্ষিণ সুদানকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে ঘোষণা করছি।’

প্রত্যেক সাংসদের জন্য ১০০ কিলোমিটার বিদ্যুৎ লাইন

জাতীয় সংসদের প্রত্যেক সদস্যের নির্বাচনী এলাকায় অন্তত ১০০ কিলোমিটার করে নতুন বিদ্যুৎ বিতরণ লাইন তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। উৎপাদন বৃদ্ধির প্রেক্ষাপটে আরও বেশিসংখ্যক মানুষকে বিদ্যুৎ সরবরাহের আওতায় আনাই এই উদ্যোগের লক্ষ্য বলে সরকারি সূত্র জানিয়েছে।
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেও প্রত্যেক সাংসদের এলাকায় ১০০ কিলোমিটার করে নতুন বিদ্যুৎ বিতরণ লাইন তৈরির উদ্যোগ নেওয়া হয়। এর কিছুটা বাস্তবায়নও করা হয়। কিন্তু ওই সময় বিদ্যুতের ঘাটতি থাকায় এবং ঘাটতি ক্রমাগতভাবে বাড়তে থাকায় নতুন তৈরি করা বিতরণ লাইনের অনেকগুলোতেই বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি।
তবে ওই সময় বিদ্যুৎ দিতে না পারলেও বিদ্যুতের খুঁটি (খাম্বা) বিক্রি করে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা লাভবান

Thursday, July 7, 2011

ফারুককে লাঠিপেটার পর মামলা দিল পুলিশ

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে লাঠিপেটা করার পর তাঁর বিরুদ্ধে মামলাও দিয়েছে পুলিশ। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে বুধবার রাতে এ মামলা করা হয়।
তবে ফারুকের ওপর পুলিশের হামলার অভিযোগে বিএনপি মামলা করতে চাইলেও থানা মামলা নেয়নি। গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ফারুককে ঘিরে রেখেছে পুলিশ।

Friday, July 1, 2011

তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল

বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার আনুষ্ঠানিক বিলুপ্তি ঘটল। বিরোধী দলের অনুপস্থিতিতে গতকাল বৃহস্পতিবার (৩০ জুন, ২০১১) বেলা দুইটা ৫০ মিনিটে সংসদে বিভক্তি ভোটে সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ পাসের মাধ্যমে এ ব্যবস্থা বাতিল হলো।
বিভক্তি ভোটে সংবিধান সংশোধন বিলটি পাসের পক্ষে ২৯১ ও বিপক্ষে মাত্র একটি ভোট পড়ে। সাংসদেরা লবিতে গিয়ে সই দেওয়ার মাধ্যমে ভোট দেন। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা ভোটের ফলাফল সংগ্রহের পর স্পিকার তা ঘোষণা করেন। বিল পাসের ঘোষণার সময় সাংসদদের তুমুল করতালিতে সংসদ কক্ষ মুখর হয়ে ওঠে।

Monday, June 27, 2011

ভালোর পসরা

শেখ হাসিনা


ভালো চাই, ভালো-ভালো নেবেন গো, ভালো? আরো ভালো। আরো ভালোর পসরা নিয়ে কলম ধরেছেন অনেকে। যতই কাজ করেন, এই শ্রেণীটার কিছুই ভালো লাগে না। তাঁদের বক্তব্য হলো, 'এই সরকার (আওয়ামী লীগ) কিছুই করছে না, মানুষের অনেক আশা ছিল, কিন্তু তা পূরণ হচ্ছে না। মানুষ হতাশ হয়ে যাচ্ছে, দেশ একদম ভালো চলছে না। দেশের অবস্থা খুবই খারাপ।'

Sunday, June 26, 2011

পাকিস্তানের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন হেনা

পাকিস্তানের বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হেনা রাব্বানী খারকে পূর্ণ মন্ত্রী করা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।

নাইকো সাবেক মন্ত্রী মোশাররফকে ঘুষ দিয়েছিল

জোট সরকারের সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করায় নাইকোকে ৯৫ লাখ ডলার জরিমানা করেছেন কানাডার একটি আদালত। শুক্রবার কানাডার ক্যালগারির আদালতে এ অর্থ জরিমানা করা হয়। সে সঙ্গে নাইকোর আগামী তিন বছরের কার্যক্রম পর্যবেক্ষণে রাখার আদেশ দিয়েছেন আদালত। এ জরিমানার ঘটনায় টরন্টো স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ারের মূল্য পড়ে যায়। কানাডার আদালতের এ আদেশ গতকাল
বাংলাদেশেও ব্যাপকভাবে আলোচিত হয়। 

এফবিআইয়ের ওয়েবসাইটে কোকোর ঘুষ কেলেঙ্কারি

অর্থ পাচার মামলায় সাজাপ্রাপ্ত আরাফাত রহমান কোকোসহ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রায় ৫৩ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯ কোটি টাকা) ঘুষ দিয়েছিল জার্মানির প্রতিষ্ঠান সিমেন্স ও চীনের প্রতিষ্ঠান চায়না হারবার। চট্টগ্রামের নিউমুরিংয়ে কন্টিনেন্টাল টার্মিনাল স্থাপন এবং টেলিটকের জন্য মোবাইল নেটওয়ার্ক স্থাপনের কাজ পাওয়ার জন্যই এ ঘুষ দেওয়া হয়। ২০০৯ সালের ৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কলাম্বিয়ার জেলা আদালতে দায়ের করা এ সংক্রান্ত মামলার নথিতে এর বিস্তারিত বিবরণ এবং তথ্যপ্রমাণ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) ওয়াশিংটন ফিল্ড অফিসের ওয়েবসাইটে এ ঘুষ কেলেঙ্কারির 

Friday, June 24, 2011

অনেক সাংসদ ফোনবিল দেন না

সাংসদদের একটি বড় অংশ টেলিফোন বিল দেন না। বিল দিতে সাংসদদের অনীহা দেশের প্রথম সংসদ থেকেই চলছে। বর্তমান নবম সংসদেরও প্রায় অর্ধেক সদস্য বিল দিচ্ছেন না। যদিও তাঁরা টেলিফোন ভাতা নিচ্ছেন।
বিলখেলাপি সাংসদদের নিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। মামলা করেও অর্থ আদায় হচ্ছে না। কয়েকজনকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আবার অনেকে মারা গেছেন। 
প্রথম থেকে অষ্টম জাতীয় সংসদ পর্যন্ত বিলখেলাপি সাংসদের সংখ্যা ১১৯ জন। এ ছাড়া ৭২ জন বিলখেলাপি সাংসদ মারা গেছেন। খোঁজ মিলছে না তিন সাংসদের। বিভিন্ন রাজনৈতিক দলের এসব সাংসদের কাছে বিটিসিএলের পাওনা প্রায় দুই কোটি ৬১ লাখ ৯৩ হাজার ৩১৯ টাকা।

Monday, June 20, 2011

সাঈদীকে দিয়ে বিচার শুরু

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে আগামী মাসে (জুলাই) এ বিচার শুরু হওয়ার কথা।
গতকাল রোববার অর্থ মন্ত্রণালয়ে যুদ্ধাপরাধীদের বিচারবিষয়ক স্টিয়ারিং কমিটির সভা শেষে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, আগামী মাসে আনুষ্ঠানিকভাবে দুজনের বিচার শুরু হবে। অন্য যাঁরা আটক আছেন, তাঁদের বিচার আগস্টে শুরু করা যাবে।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে সংবিধান সংশোধন অনুমোদন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধান বিলুপ্ত করে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সুপারিশ প্রতিবেদনটি মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে।
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপক্ষেকে মার্কিন আদালতে তলব

শ্রীলঙ্কায় তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের সময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় দেশটির প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে সমন জারি করেছে যুক্তরাষ্ট্র। তবে শ্রীলঙ্কার সরকার বলেছে, মার্কিন আদালতের ওই সমনে সাড়া দিতে তারা বাধ্য নয়।